খাওয়ারপরহাঁটবেন_কেন

ডা. অপূর্ব চৌধুরী

বলা হয় – খাওয়ার পর সঙ্গে সঙ্গে হাঁটা ঠিক নয় ! বিশেষ করে দিনের প্রধান তিনবেলা পেট ভরা ভারী খাবারের পর । কিন্তু এটি পুরোপুরি সঠিক নয় । খাওয়ার পর একটু হাঁটা, ওয়াশিংয়ের কিছু কাজ করা, ঘরের কোন কাজ করা, এমনকি পারলে দাঁড়িয়ে থাকা, শরীরের জন্যে ভালো । খাবার খেয়ে একটু বাহিরে হাঁটুন, ছাদে হাঁটুন, ঘরে হাঁটুন ।

প্রথম প্রশ্ন – কতটুকু হাঁটবেন ! দশ মিনিটের কম নয়, আবার বেশিও নয় । শরীরের গঠন অনুযায়ী সর্বোচ্চ ১৫ মিনিট । এর বেশি নয় ।

দ্বিতীয় প্রশ্ন – কেন এই অল্প সময় ! কারণ, এর চেয়ে বেশি হাঁটলে পেটে অস্বস্তি বোধ করবেন, শরীর খারাপ লাগবে । এতটুকু লিমিটেড হাঁটা আপনার শরীরের সেই উপকার টুকু করবে, যা আপনার দরকার, শরীরের দরকার ওই মুহূর্তে । কম করলে লাভ নেই, বেশি করলে ক্ষতি আছে । জোরে হাঁটবেন না তখন, রিলাক্স করে হাঁটবেন । অন্য সময় খালি পেটে জোরে হাঁটবেন ।

তৃতীয় প্রশ্ন – তাহলে এই অল্প হাঁটা কেন ! প্রথমত : যাদের ডায়াবেটিস আছে, তারা হাঁটবেন । যাদের হার্টে কিংবা রক্তে কোলেস্টেরোলে সমস্যা আছে, তারা এমন হাঁটবেন । যাদের এসব সমস্যা নেই, বাকিরাও হাঁটবেন । খানিক এমন হাঁটলে খাদ্য পরিপাকে হেল্প করে, খাদ্য মুভ করে অন্ত্রে । বিশেষ করে কনস্টিপেশন, আইবিএস, বুক জ্বালাপোড়া করা, অযথাই খাদ্যে গুরুপাক হয়, পেপটিক আলসার আছে, তাদের ক্ষেত্রে এমন অল্প হাঁটায় উপকার পাবেন ।

চতুর্থ প্রশ্ন – কেন ডায়াবেটিক রা এমন রেগুলার হাঁটবেন খাওয়ার পর । খাবারের পর সঙ্গে সঙ্গে শরীরে সবচেয়ে বেশি গ্লুকোজ বা সুগার বাড়ে । তখন শরীর দুর্বল লাগে, শরীরের অনেক ক্ষতি হয় । খাবারের পর সাময়িক অল্প সময় এই হাঁটা দ্রুত সুগার বেড়ে যাওয়া থেকে রক্ষা করে । যাদের ব্লাড সুগার বেশি থাকে, ইন্সুলিন নিতে হয়, তারা যদি খাওয়ার পর প্রতিবেলায় ১৫ মিনিট করে এমন হাঁটেন, সারাদিনে আপনার ৪৫ মিনিট থেকে একঘন্টা এমন হাঁটা হয়ে যাবে তাহলে । আলাদা করে হাঁটার সময় বের করতে হয় না ।

শরীর যেমনই থাকুক, হাঁটার চেয়ে উত্তম ব্যায়াম আর নেই । প্রতিবেলায় খাবার গ্রহণের পর এমন দশ মিনিট রুটিন করে নিলে আলাদা করে ব্যায়ামও করতে হয় না ।

@azimafhn

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started