মেয়ের মন-মানসিকতা

মেকাপের বাংলা শব্দ যদি কেউ, কোন ছেলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো ঠক –
এজন্যেই বলব একটা এবড়ো থেবড়ো মোটামুটি চেহারার মেয়েকে মেকাপ ঠিকঠাক সুন্দরী বলে রিপ্রেজেন্ট করে ।

মেকাপের কন্টরিং নাকটা সার্প করে ডাবল চেইন লুকায় , চোখের লেন্স চোখটা মায়াবী করে , চোখের ঘন পাপড়ী চোখটাকে প্রশস্ত করে । লিপষ্টিক ঠোঁটেকে আবেদময়ী করে তোলে ।

আমি বলব মেকাপের এই পুরো নাটকটাকে দেখে যদি কোন মেয়েকে কোন পুরুষ পছন্দ করে তাকে , বলবো সে ঠকে যাওয়াকে পছন্দ করলো ।আসলে মেয়েদের প্রেমে পড়তে হয় রান্না ঘরের বাসন মাজা ও কাপড় কাচার পর তার মুখের ঘেমে যাওয়ার লুক দেখে ।মেয়েটির ঘরে ফেরার সময় ক্লান্ত মুখ দেখে ।মেয়ের রেগে যাওয়া চেহারা দেখে । আর মেয়েটির বাচ্চামী স্বভাব দেখে ।

আর মেয়েদের প্রেমে পড়তে হয় তার বিতর্ক করার মানসিকতা দেখে । মেয়েদের প্রেমে পড়তে হয় তার জ্ঞান চর্চার অভ্যাস দেখে । তার হাতে রান্না খেয়ে তার কেয়ার করার অভ্যাস দেখে সে মেয়ের প্রেমের পড়তে হয় তুমুল ভাবে । মেয়েদের প্রেমে পড়তে হয় তার আগলে রাখার মানসিকতা দেখে ।

তারপর যদি সে মেয়েটির মেকাপ করে নিজেকে ফিট ও হিট রাখার ক্ষমতা থাকে ! তা বোনাস তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন টাইপ মেয়ের কোন ছেলে যদি তার প্রেমে পড়ে আর সে ছেলে জীবনেও ঠকবে না ।

  • afhn

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started